Logo

কোম্পানীগঞ্জে বজ্রাঘাতে প্রাণ গেল গৃহবধূর

profile picture
উপজেলা প্রতিনিধি
কোম্পানীগঞ্জ, নোয়াখালী
৪ মে, ২০২৬, ১৯:১৯
কোম্পানীগঞ্জে বজ্রাঘাতে প্রাণ গেল গৃহবধূর
ছবি প্রতিনিধি।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত লুৎফুন্নাহার রোমানা (৪০) সোমবার দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের দক্ষিণ আলী রোড় এলাকায় রজবেন্নেছা মসজিদের পাশেই এই দুর্ঘটনার শিকার হন।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মারজাহান আক্তার পাখি। তিনি জানান, নিহত রোমানা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলী রোড় এলাকার বাসিন্দা আবু নাছেরের স্ত্রী।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে এলাকায় হঠাৎ করে ভারী বৃষ্টিপাত শুরু হলে বাড়ির দক্ষিণ পাশের জমিতে থাকা গরু আনতে যান রোমানা। পরে গরু নিয়ে বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে রাস্তার ওপর পৌঁছানোর সময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে কিছু সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হলে সরকারিভাবে আরও সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD