নেত্রকোণায় বিজিবির অভিযানে ৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার

নেত্রকোণা সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।
বিজ্ঞাপন
সোমবার (৪ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের নলুয়াপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে নলুয়াপাড়া বিওপি’র চার সদস্যের একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১১৬০/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় তল্লাশি চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন








