Logo

রাজাপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

profile picture
উপজেলা প্রতিনিধি
রাজাপুর, ঝালকাঠি
৪ মে, ২০২৬, ১৯:৫১
রাজাপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ছবি প্রতিনিধি।

ঝালকাঠির রাজাপুরে অসচ্ছল ও মেধাবী ১০০জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৪ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নুর হোসেন, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল। এ সময় উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, শিক্ষাই জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সরকার শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে এ সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে এবং তাদের দেশ গঠনে ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে। অনুষ্ঠান শেষে অসচ্ছল মেধাবী ১০০জন শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD