Logo

দর্শনায় একাধিক মামলার আসামি গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা
৫ মে, ২০২৬, ১৪:২৫
দর্শনায় একাধিক মামলার আসামি গ্রেফতার
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রাশেদুজ্জামান রাশেদ (৩৩) নামে এক আসামিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ এপ্রিল) ভোরে দর্শনা পৌরসভার বড় মসজিদপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার সানিরুলের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাশেদের বিরুদ্ধে পূর্বে মাদক ও নাশকতাসহ প্রায় ৮ থেকে ১০টি মামলা রয়েছে এবং তিনি এসব মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তার কর্মকাণ্ড নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। দর্শনা থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD