নওগাঁয় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় মাঠে ধান কাটার সময় তিন কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দিলীপ চন্দ্র বর্মন ও অনুকূল চন্দ্র মাহন্ত।
বিজ্ঞাপন
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামের দিলীপ চন্দ্র বর্মন মাঠে ধান কাটার কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে নিয়ামতপুর উপজেলায় পৃথক দুই স্থানে বজ্রপাতে আরও দুই কৃষকের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, হাজিনগর ইউনিয়নে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তিনি খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা হলেও তার পূর্ণ পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
এছাড়া চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান কেটে ঘরে নেওয়ার সময় বজ্রপাতের শিকার হয়ে অনুকূল চন্দ্র মাহন্ত মারা যান। তার পূর্ণ পরিচয়ও এখনো যাচাই করা হচ্ছে।








