Logo

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা

profile picture
উপজেলা প্রতিনিধি
পলাশ, নরসিংদী
৭ মে, ২০২৬, ১৫:৫৪
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যা
ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলায় পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে রামিম (৯) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) সকালে উপজেলার গজারিয়া বাজারের একটি ব্যাটারিচালিত রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত রামিম চরকারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামিমের দাদা আমজাদ হোসেন গজারিয়া বাজারে ঢেউটিন ব্যবসা করেন এবং তার বাবা রিপন মিয়া স্যানিটারি ব্যবসার সঙ্গে যুক্ত। পরিবারের সঙ্গে থাকার কারণে রামিম প্রায়ই বাজারে সময় কাটাত।

ঘটনার দিন সকাল ৯টার দিকে রামিম ফয়সাল মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে যায়। সেখানে একই গ্রামের রিকশাচালক সবুজ মিয়া হাওয়া দেওয়ার যন্ত্র দিয়ে দুষ্টুমির ছলে শিশুটির শরীরে বাতাস প্রবেশ করান বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তার পেট ফুলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

বিজ্ঞাপন

তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। পরে বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, উচ্চচাপের বাতাস শরীরে প্রবেশের কারণে অন্ত্র ক্ষতিগ্রস্ত হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

বিজ্ঞাপন

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিশুর মরদেহ বাড়িতে নেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

জেবি/জেএইচআর/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD