Logo

তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত

profile picture
উপজেলা প্রতিনিধি
তারাগঞ্জ, রংপুর
৭ মে, ২০২৬, ১৫:৪৪
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত
ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ এবং বর্ধিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর এ.টি.এম আজহারুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আমীর এস.এম আলমগীর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ.টি.এম আজহারুল ইসলাম বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তারাগঞ্জের সাধারণ মানুষ যেন উপজেলা পর্যায়েই উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা পায়, সে লক্ষ্যেই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, এই সম্প্রসারণের ফলে রোগীদের ভোগান্তি কমবে এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। ভবিষ্যতেও স্বাস্থ্য খাতে উন্নয়নের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

বিজ্ঞাপন

এ সময় সংসদ সদস্য এ.টি.এম আজহারুল ইসলাম তারাগঞ্জে নিহত ইলেকট্রিশিয়ান মঞ্জুরুল ইসলামের পরিবারের খোঁজখবর নেন। তিনি নিহতের স্ত্রীর হাতে একটি সেলাই মেশিন তুলে দেন এবং দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD