Logo

হাকিমপুরে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
হাকিমপুর, দিনাজপুর
৭ মে, ২০২৬, ১৫:১৮
হাকিমপুরে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় অভিযান চালিয়ে নেশাজাতীয় ৪০টি টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। এ সময় এক নারী আসামি কৌশলে পালিয়ে যান।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) রাত ৮টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার এসআই (নিঃ) মো. ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৩ নম্বর আলীহাট ইউনিয়নের জাংগই (মাঠপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাদক ব্যবসায়ী মো. আমিরুল ইসলাম (৪৪) কে তার বসতবাড়ির সামনে থেকে ৪০টি টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পরে গ্রেফতারকৃত আমিরুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মো. রাসেল মন্ডল (২৭) নামে আরও এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। তবে অভিযানের সময় আমিরুল ইসলামের স্ত্রী মোছা. ফেরদৌসি পারভীন (৩৫) কৌশলে পালিয়ে যান।

গ্রেফতারকৃতরা হলেন, জাংগই (মাঠপাড়া) এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. আমিরুল ইসলাম এবং মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) এলাকার মো. হানিফ মন্ডলের ছেলে মো. রাসেল মন্ডল।

বিজ্ঞাপন

এ ঘটনায় হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত করছেন এসআই (নিঃ) সুজা মিয়া।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD