কুষ্টিয়া পৌর নির্বাচনে ২০ ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী ঘোষণা

আসন্ন কুষ্টিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখা ২১টি ওয়ার্ডের মধ্যে ২০টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করেছে। একইসঙ্গে মনোনীত প্রার্থীদের পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শহর জামায়াতের স্থানীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মো. এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হোসেন।
সভায় বক্তারা বলেন, জনগণের নাগরিক অধিকার নিশ্চিত করা এবং একটি আদর্শ ও ইনসাফভিত্তিক পৌরসভা গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী যোগ্য, সৎ ও জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দিয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে মনোনীত কাউন্সিলর প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। ঘোষিত তালিকায় ৮ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি ২০টি ওয়ার্ডের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।
ঘোষিত প্রার্থীরা হলেন— ১ নম্বর ওয়ার্ডে সজল মাহমুদ লিটন, ২ নম্বর ওয়ার্ডে মো. হায়াত আলী, ৩ নম্বর ওয়ার্ডে হাফেজ গোলাম মোস্তফা, ৪ নম্বর ওয়ার্ডে মো. সাইফুজ্জামান সাব্বু, ৫ নম্বর ওয়ার্ডে মো. আরিফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডে সাখাওয়াত হোসেন লালমি, ৭ নম্বর ওয়ার্ডে ফুয়াদ হোসেন ফয়সাল, ৯ নম্বর ওয়ার্ডে মো. মিজানুর রহমান মিজু, ১০ নম্বর ওয়ার্ডে মো. আমিরুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ডে রাজী উদ্দিন আহমেদ শাহীন, ১২ নম্বর ওয়ার্ডে মো. শওকত আকবর, ১৩ নম্বর ওয়ার্ডে মো. আলতাফ হোসেন আলকা, ১৪ নম্বর ওয়ার্ডে মো. বকুল হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডে মো. শাহজাহান আলী, ১৬ নম্বর ওয়ার্ডে মো. শাহীনুল ইসলাম, ১৭ নম্বর ওয়ার্ডে মো. মুস্তাফিজুর রহমান পলাশ, ১৮ নম্বর ওয়ার্ডে অধ্যক্ষ মো. আব্দুল বারী, ১৯ নম্বর ওয়ার্ডে হাফেজ আশিকুর রহমান, ২০ নম্বর ওয়ার্ডে আল-মামুন সোহাগ এবং ২১ নম্বর ওয়ার্ডে মো. আমিরুল ইসলাম বাবলু।
বিজ্ঞাপন
সভায় জানানো হয়, ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। এসময় শহর জামায়াতের সেক্রেটারি শামীম হুসাইনসহ শহর ও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে কুষ্টিয়া পৌরসভার সার্বিক উন্নয়ন ও দেশবাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।








