শ্রীনগরে প্রাইভেটকার ও বাইক সংঘর্ষ, আহত ২

শ্রীনগরে ছনবাড়ি-চকবাজার সড়কের হরপাড়ায় প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে ২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকাল সোয় ৩টার দিকে উপজেলার ছনবাড়ি সড়কের হরপাড়ায় ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ের সামনে এদুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহতরা হলেন বাইক চালক মো. সুমন (২৮) ও আরোহী হাজী সুরুজ মিয়া (৬২)। সুমন উপজেলার আটপাড়া এলাকার পূর্ব দেউলভোগের ফজল বেপারীর ছেলে। সুরুজ মিয়া একই এলাকার ফেদু চাঁনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছনবাড়িগামী একটি প্রাইভেটকারের পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে বাইকের চালকসহ আরোহী সড়কে ছিটকে পড়ে আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে।
বিজ্ঞাপন
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহজাবিন জানান, আহত ব্যক্তিরা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।








