Logo

রায়গঞ্জের মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ

profile picture
উপজেলা প্রতিনিধি
রায়গঞ্জ, সিরাজগঞ্জ
৭ মে, ২০২৬, ১৯:৫১
রায়গঞ্জের মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ
ছবি প্রতিনিধি।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বিভিন্ন ধরনের মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে প্রকল্প পরিচালকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মণ্ডল। এছাড়াও রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুফলভোগীদের মাঝে মাছ চাষের বিভিন্ন উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল—১৮টি পুকুরে ২০টি এ্যারেটর, ৪৫টি পুকুরে ৯০টি ইনসুলেটেড ফিশ বক্স, ৪টি গ্রুপে ৪টি ফিশ কাটিং মেশিন ও ৪টি গ্রুপে ৪টি ফিশ ডিস্কোলিং মেশিন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, মৎস্য খাতের উন্নয়ন এবং স্থানীয় জনগণের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ফলে মৎস্য চাষে নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে বলেও তারা মন্তব্য করেন। একইসঙ্গে যুব সমাজকে মাছ চাষে আরও বেশি সম্পৃক্ত করতে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে সুফলভোগীরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD