বিএনপিকে সুসংগঠিত ও গতিশীল করতে গৌরীপুর উপজেলা বিএনপির আলোচনা

বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিবকে ভারমুক্ত করার পাশাপাশি দ্রুত ইউনিয়ন কমিটি গঠনের দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার কলেজ রোডস্থ একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল হক শামছু, আব্দুল আজিজ মণ্ডল, শফিকুল ইসলাম খান শফিক, আনোয়ারুল ইসলাম কামাল, অ্যাডভোকেট আবু জাফর মো. রাশেদ মিলন, শাহজাহান সিরাজ সাজু, এম. আব্দুল্লাহ, ভিপি ফারুক, আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, মো. ইদ্রিস আলীসহ উপজেলা কমিটির সদস্যবৃন্দ।
বিজ্ঞাপন
সভায় বক্তারা বলেন, দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সাংগঠনিকভাবে গতিশীল করতে দ্রুত ইউনিয়ন কমিটি গঠন করা জরুরি। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে বর্তমান ভারপ্রাপ্ত নেতৃত্বকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়ারও দাবি জানান তারা।
এ সময় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও বর্তমান সরকারের দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনের নেতৃত্বে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।








