Logo

‎সমাজকল্যাণমন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া

profile picture
উপজেলা প্রতিনিধি
দিনাজপুর
৭ মে, ২০২৬, ২০:০০
‎সমাজকল্যাণমন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া
ছবি প্রতিনিধি।

দিনাজপুরের নবাবগঞ্জে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এমপির মা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুমা বেগম জেবুন্নেছার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নবাবগঞ্জ বাজারে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন এবং ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা মরহুমা বেগম জেবুন্নেছার কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD