Logo

কাপ্তাই খালে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
রাজস্থলী, রাঙ্গামাটি
৭ মে, ২০২৬, ১৮:২৩
কাপ্তাই খালে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
কাপ্তাই খাল। ছবি প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন কাপ্তাই খালের পানিতে ডুবে হাবীবুর রহমান নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের হাজী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শিশু হাবীব ওই এলাকায় নাজের আহম্মদের সন্তান। বৃহস্পতিবার শিশু হাবীব মাদ্রাসা থেকে পরীক্ষা শেষ করে বাসায় এসে দাদীকে না পেয়ে কাপ্তাই খালে যায়। এসময় শিশুটি কোনো এক সময় কাপ্তাই খালে পানিতে ডুবে যায়। এইদিকে পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ ধরে শিশু হাবীবকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে হাবীবকে খালে ভাসতে দেখে পরিবারের সদস্যরা। পরে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিয়ে গেলে চিকিৎসক হাবীবকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, এবিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশু হাবীবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD