Logo

শ্যামনগরে গ্রাম্য চিকিৎসক অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্যামনগর, সাতক্ষীরা
৯ মে, ২০২৬, ১০:৫৫
শ্যামনগরে গ্রাম্য চিকিৎসক অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি
ফাইল ছবি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা ও মৃত নিতাই পরামান্যের ছেলে গ্রাম্য পশু চিকিৎসক ডা. অনিমেষ পরামান্য অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারজুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, গত ২ মে সকালে প্রতিদিনের মতো চিকিৎসা কাজে বাড়ি থেকে বের হন ডা. অনিমেষ। কিন্তু রাত পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে দুশ্চিন্তা শুরু হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।

পরে গভীর রাতে ডা. অনিমেষের ব্যবহৃত মোবাইল ফোন থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ফোন করে তার স্ত্রীর কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

স্বজনরা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এবং ডা. অনিমেষকে দ্রুত সুস্থ অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছেন।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD