দুই সন্তানের মাকে নিয়ে উধাও ইমাম, বাজারে এসে ধরা

আড়াইহাজারে দুই সন্তানের জননীকে নিয়ে উধাও হওয়া এক মসজিদের ইমামকে ধরে এনে গাছে বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক ইমামের নাম মো. আক্তার হোসেন (৩১)। তিনি বিজয়নগর উপজেলার জালালপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে এবং গহরদী ফাঁকা বাড়ি জামে মসজিদের ইমাম।
এলাকাবাসী জানায়, গত ৪ মে ওই ইমাম একই সমাজের দুই সন্তানের জননী এক নারীকে নিয়ে পালিয়ে যান। দুই দিন পর ওই নারীর পরিবারের লোকজন খোঁজখবর নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জালালপুর থেকে তাকে বাড়িতে ফিরিয়ে আনেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার সকালে ইমাম আক্তার হোসেন ওই নারীর মোবাইলে এসএমএস করে তাকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে গোপালদী বাজারে আসতে বলেন। এসএমএসটি ওই নারীর পরিবারের সদস্যদের নজরে পড়লে তারা স্থানীয় লোকজনকে নিয়ে নির্ধারিত সময়ে গোপালদী বাজারের সিএনজি স্ট্যান্ডে অবস্থান নেন।
পরে ইমাম আক্তার হোসেন সিএনযোগে গোপালদী বাজারে এসে নামলে স্থানীয়রা তাকে আটক করে বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে গাছে বেঁধে গণপিটুনি দেওয়া হয়।
বিজ্ঞাপন
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল থেকে ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) বাসেদ জানান, অভিযুক্ত ইমাম বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








