Logo

উজিরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে ব্র্যাকের সবজির বীজ বিতরণ

profile picture
উপজেলা প্রতিনিধি
উজিরপুর, বরিশাল
১৪ মে, ২০২৬, ২০:২৪
উজিরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে ব্র্যাকের সবজির বীজ বিতরণ
ছবি প্রতিনিধি।

বরিশালের উজিরপুর উপজেলায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় উজিরপুরে ব্র্যাক কার্যালয়ে এই বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক চাষাবাদে উৎসাহিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

উজিরপুর উপজেলা ব্র্যাক বরিশাল-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং জেন্ডার ও জাস্টিস কর্মসূচির ব্র্যাক বরিশাল আঞ্চলিক ব্যবস্থাপক নিশাত তাসলিম লিজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. মনিরজ্জামান, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. আব্দুর রউফ, উপজেলা হিসাব ব্যবস্থাপক টুলু রানী দত্ত, সিনিয়র টেরিটরি অফিসার আবুল কালাম আজাদ, এক্সটেনশন অফিসার শম্ভু নাথ রক্ষিত, শাখা ব্যবস্থাপক (দাবি) খোকন পোদ্দার এবং শাখা ব্যবস্থাপক (এসসিডিপি) মো. এনামুল হকসহ ব্র্যাকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি, সবজি চাষের গুরুত্ব এবং স্বনির্ভরতা অর্জনের বিষয়ে আলোচনা করেন। পরে ২৭৫ জন প্রান্তিক কৃষকের মাঝে হাইব্রিড আমন ধানের বীজ, ঢেঁড়স, শসা, পেঁপে, করলা, মরিচ, পুঁইশাকসহ বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD