Logo

সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

profile picture
উপজেলা প্রতিনিধি
সীতাকুণ্ড, চট্টগ্রাম
১৭ মে, ২০২৬, ১৬:০৪
সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাকারিয়া আহসান জিলহান নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ মে) রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনে পুকুরপাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহত জাকারিয়া আহসান জিলহান নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সীতাকুণ্ড কলেজ শাখার সহ-সভাপতি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টার দিকে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন জানান, রাত ৯টার দিকে জাকারিয়াকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত ছিল। পরিস্থিতি এতটাই সংকটাপন্ন ছিল যে তাৎক্ষণিকভাবে স্বাভাবিক চিকিৎসা দেওয়াও কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। আহত ব্যক্তি তখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলেও জানান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD