Logo

দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

profile picture
উপজেলা প্রতিনিধি
গোয়ালন্দ, রাজবাড়ী
১৭ মে, ২০২৬, ১৫:০২
দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টা থেকে গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চের আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। কিন্তু প্রায়ই ফেরি সংকট, দীর্ঘ যানজট ও দুর্ভোগের কারণে যাত্রী ও পরিবহন খাতকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর কৃষকদলের সভাপতি আলতাব মাহমুদ, শিক্ষানুবীশ আইনজীবী নাজমুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আবু সাইদ সোহাগ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD