শিবচরের খামারগুলোতে কোরবানির পশু প্রস্তুত, ভালো দামের আশায় খামারিরা

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ছোট-বড় খামারিরা গবাদিপশু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন। ভালো দাম পাওয়ার আশায় দিন-রাত পরিশ্রম করছেন তারা।
বিজ্ঞাপন
শিবচর উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের তথ্যমতে, এবছর কোরবানির পশুর সরবরাহ স্থানীয় চাহিদাকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ফলে অতিরিক্ত পশু দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা সম্ভব হবে বলেও ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
স্থানীয় খামারিরা জানান, তারা সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক খাদ্য ব্যবস্থায় পশু লালন-পালন করছেন। তবে গো-খাদ্যের দাম বৃদ্ধি ও বাজার পরিস্থিতি নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও ঈদকে কেন্দ্র করে ভালো দামের প্রত্যাশা রয়েছে তাদের।
বিজ্ঞাপন
খামারিরা আশা প্রকাশ করেন, সঠিক বাজার ব্যবস্থাপনা ও ন্যায্য মূল্য পেলে তারা লাভবান হবেন এবং আগামীতে খামার আরও সম্প্রসারণ করতে পারবেন।








