Logo

ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে পাবনায় চিকিৎসক ও শিক্ষার্থীদের মানববন্ধন

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
১৭ মে, ২০২৬, ১৭:১০
ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে পাবনায় চিকিৎসক ও শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি: প্রতিনিধি

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ নাসিরের ওপর হামলার প্রতিবাদে এবং চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-ড্যাব, ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশন-আইডিএ এবং পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের ব্যানারে সোমবার (১৭ এপ্রিল) দুপুরে পাবনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ডা. নাসিরের ওপর হামলার বিচার এবং চিকিৎসা সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন না হলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, একজন রোগীকে বাঁচাতে একজন চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা করেন। তারপর কর্মস্থলে চিকিৎসকরা আজকে সবচেয়ে অনিরাপদ।

বিজ্ঞাপন

ড্যাব পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গাইনী চিকিৎসক ডা. শামীম খাতুন পলি, আইডিএ'র পাবনা জেলা সভাপতি ডা. তামিম ইসলাম, সাধারণ সম্পাদক ডা. তানিয়া তাজনিম, পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. সাগর মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুল শুভ।

সট: ডা. আহমেদ মোস্তফা নোমান, সদস্য সচিব,‌ ড্যাব পাবনা জেলা শাখা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD