‘দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন’ স্লোগানে গলাচিপায় লিফলেট বিতরণ

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরে লিফলেট ছিটানোর ঘটনা ঘটেছে। রবিবার (১৭ মে) সকাল ১১টার দিকে পৌর শহরের সদর রোড, কালীবাড়ি রোড ও আওয়ামী লীগ অফিস সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে চারজন যুবক দ্রুতগতিতে এসে চলন্ত অবস্থায় রাস্তায় লিফলেট ছড়িয়ে দেয়। এ সময় তাদের “শেখ হাসিনার সালাম, ঘরে ঘরে দিলাম” স্লোগান দিতেও শোনা যায়।
লিফলেটগুলোতে লেখা ছিল, “দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন” এবং “থানায় মামলা হোক, হামলা হোক, তবুও বলবো আমরা জয় বাংলার লোক”। লিফলেটগুলো গলাচিপা উপজেলা ছাত্রলীগের ব্যানারে ছাপানো বলে দেখা গেছে।
বিজ্ঞাপন
ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কে বা কারা এ লিফলেট বিতরণ করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জিলোন শিকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।”








