Logo

পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার মাওলানা মিরাজ আহমেদ

profile picture
জেলা প্রতিনিধি
নাটোর
১৮ মে, ২০২৬, ১৭:০৫
পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার মাওলানা মিরাজ আহমেদ
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় মাওলানা মিরাজ আহমেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে উপজেলার গাড়াবাড়ি গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের সুলতান আহমেদের ছেলে।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে মিরাজ আহমেদের বিরুদ্ধে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভুক্তভোগী নারী সিংড়া থানায় মামলা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে ভিডিও ধারণ ও পর্নোগ্রাফি সংশ্লিষ্ট কিছু আলামত পাওয়া গেছে বলে দাবি পুলিশের।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD