Logo

পিরোজপুরে স্কুল ফিডিং কার্যক্রম মনিটরিং বিষয়ক সভা অনুষ্ঠিত

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
১৮ মে, ২০২৬, ১৬:৪১
পিরোজপুরে স্কুল ফিডিং কার্যক্রম মনিটরিং বিষয়ক সভা অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও এর গুণগত মান নিশ্চিত করতে এক বিশেষ মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৮ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মামুনুর রশীদ।

সভায় বক্তারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত পুষ্টিকর খাদ্যের মান বজায় রাখা, নির্ধারিত সময়ে খাবার সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মামুনুর রশীদ বলেন, শিক্ষার্থীদের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্কুল ফিডিং কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে সময়মতো মানসম্মত খাবার বিদ্যালয়ে পৌঁছাতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বেকারির মান ও খাদ্য সংরক্ষণাগার নিয়মিত পরিদর্শনের জন্য স্যানিটারি ইন্সপেক্টর, ইউএইচএফপিও এবং একটি বিশেষ মেডিকেল টিম সার্বক্ষণিক মনিটরিং করবে।

সভায় যেসব নির্দেশনা দেওয়া হয়: সভায় স্কুল ফিডিং কার্যক্রমকে আরও কার্যকর ও ত্রুটিমুক্ত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়— প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের ওয়াশ ব্লকে হাত ধোয়ার জন্য সাবান বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। প্রতিদিন খাবার বিতরণ শেষে প্রধান শিক্ষক ছাড়াও বিদ্যালয়ের সব শিক্ষক ও ম্যানেজিং কমিটির স্বাক্ষরসহ দৈনিক প্রতিবেদন উপজেলা শিক্ষা অফিসারের কাছে জমা দিতে হবে। কার্যক্রমের অগ্রগতি ও সমস্যা পর্যালোচনায় প্রতি মাসে অন্তত একবার মনিটরিং ও ফিডব্যাক সভা আয়োজন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, এস এম সাইদুল ইসলাম কিসমতসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

বিজ্ঞাপন

বক্তারা শিশুদের পুষ্টির মানোন্নয়নে এই সমন্বিত কার্যক্রম সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD