যশোরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পুলিশ সদস্যদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ ও পেশাদারিত্বের মান বাড়াতে যশোরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
আজ বুধবার (২০ মে, ২০২৬) সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার (এসপি) জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
কল্যাণ সভার শুরুতেই বিগত মাসের নানা সিদ্ধান্ত এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক আবেদনগুলোর বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরবর্তীতে সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের পেশাগত ও ব্যক্তিগত সার্বিক সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন।
বিজ্ঞাপন
পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে প্রত্যেকটি প্রস্তাব ও আবেদন শোনেন এবং মাঠপর্যায়ের পুলিশ ফোর্সের মনোবল চাঙ্গা রাখতে তাৎক্ষণিকভাবে বেশ কিছু সমস্যার সমাধান দেন।
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষকে কাঙ্ক্ষিত সেবা প্রদানের মাধ্যমে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার কৃতি পুলিশ সদস্যদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম। এই উদ্যোগ কর্তব্যরত অফিসার ও ফোর্সের কাজের প্রতি উদ্দীপনা আরও বাড়িয়ে দেবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ মিরাজুল ইসলাম পিপিএম-সেবা-এর সুচারু সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন: জনাব মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), যশোর। জেলা পুলিশের বিভিন্ন সার্কেল কর্মকর্তাগণ। পুলিশ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও আরআই পুলিশ লাইন্স। ডিআইও-১ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ (ওসি)। কোর্ট ইন্সপেক্টর, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার








