এবার ৮ বছরের শিশুকে ধ/র্ষণ অভিযুক্ত আটক

চট্টগ্রামের আনোয়ারায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকালে উপজেলার চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেচে।
বিজ্ঞাপন
আটক যুবকের নাম আরমান হোসেন (২৫)। সে চাতরী এলাকার মো. হারুনের ছেলে। বর্তমানে তিনি ওই এলাকার একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন। এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে আনোয়ারা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
আরও পড়ুন: দর্শনায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার দিকে ভুক্তভোগী শিশুটি অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এর পর সকাল ৯টার দিকে শিশুটি কাঁদতে কাঁদতে ঘরে ফেরে। মা কারণ জানতে চাইলে শিশুটি জানায়, খেলার সময় প্রতিবেশী আরমান হোসেন তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে পার্শ্ববর্তী এক ব্যক্তির খালি ঘরে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। সেখানে শিশুটিকে শারীরিক নির্যাতন ও জোরপূর্বক ধর্ষণ করা হয়।
বিজ্ঞাপন
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, এ ঘটনার সময় শিশুটির খেলার সঙ্গী (সম্পর্কে ফুফাতো ভাই) দরজায় ধাক্কাধাক্কি ও ডাকাডাকি করলে অভিযুক্ত আরমান দরজা খুলে দেয় এবং শিশুটি ওই ঘর থেকে বের হয়ে আসে।
শিশুর মুখে ঘটনার বিবরণ শুনে মা তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবার ও প্রতিবেশীদের সাথে জানান। এরপর স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে অভিযুক্ত আরমান হোসেনকে হাতেনাতে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে এ ঘটনার কথা স্বীকার করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।
বিজ্ঞাপন
ভুক্তভোগী শিশুর মা বলেন, আমার মেয়েটাকে একা পেয়ে ও (আরমান) ঘরে টেনে নিয়ে এই জঘন্য কাজ করেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।








