Logo

নেত্রকোণায় বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষে যুবক নিহত

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
২ জুন, ২০২৬, ১৫:৪১
নেত্রকোণায় বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষে যুবক নিহত
ছবি: প্রতিনিধি

নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা এলাকায় বিয়ের অনুষ্ঠানে কথাকাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষে ফয়সাল মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

নিহত ফয়সাল মিয়া উপজেলার বামনিকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

আহতরা হলেন একই গ্রামের রবিন (১৮), সৌরভ (১৮) ও সাদেকুল ইসলাম (৪২)। আহতদের মধ্যে ফয়সাল ও সাদেকুল ইসলামকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ২টার দিকে ফয়সাল মিয়ার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বামনিকোণা সংসদ বাজার মসজিদের সামনে একটি বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে অংশ নেওয়া দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রতিপক্ষের লোকজন বাঁশ দিয়ে হামলা চালালে কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বিজ্ঞাপন

নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD