Logo

ইয়াবাসহ স্ত্রীকে রেখে পালিয়ে গেলেন যুবলীগ নেতা

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২ জুন, ২০২৬, ২০:০২
ইয়াবাসহ স্ত্রীকে রেখে পালিয়ে গেলেন যুবলীগ নেতা
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় ইয়াবা বিক্রির অভিযোগে পারুল খাতুন (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুন) আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার পারুল খাতুন উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় যুবলীগের এক নেতার স্ত্রী।

মামলা সূত্রে জানা গেছে, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ২০০৮ সালের ৩০ আগস্ট মাদকসহ গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে পারুল খাতুন মাদক ব্যবসার দেখভালের দায়িত্ব নেন। পরে তার স্বামী মুক্তি পাওয়ার পর আবারও এ ব্যবসার সঙ্গে যুক্ত হন বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সোমবার রাতে তাদের বাড়িতে মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী পালিয়ে গেলেও পারুল খাতুনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার পর দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মামলার অপর আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD