Logo

পাবনার পদ্মায় বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
৩ জুন, ২০২৬, ১১:৫২
পাবনার পদ্মায় বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

পাবনার পদ্মা নদীর তীর থেকে হাত বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত পরিচয় কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর-পীরপুর এলাকার পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পদ্মার চরে কাজ করতে যাওয়ার সময় কয়েকজন কৃষক নদীর তীরে একটি নৌকার পাশে বস্তা ভাসতে দেখেন। সন্দেহ হলে তারা কাছে গিয়ে বস্তার ভেতরে কিছু রয়েছে বুঝতে পারেন। পরে বস্তার মুখ খুলে এক কিশোরীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শিশুটির হাত বাঁধা ছিল এবং গলায় বাজারের ব্যাগ পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। তার গলায় একটি রুপার চেইনও রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নৌ-পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাটি তদন্ত করছে। এখনো নিহত শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং হত্যার কারণও জানা যায়নি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD