মির্জাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ৩০০ পিস ইয়াবাসহ শওকত হোসেন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোড়াই ফ্লাইওভার এলাকার উত্তর পাশে একটি ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার শওকত হোসেন উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবা বিক্রির সময় শওকত হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।








