Logo

কালাইয়ে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
কালাই, জয়পুরহাট
৪ জুন, ২০২৬, ১৫:১৭
কালাইয়ে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের কালাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে জোবায়ের (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে কালাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালিমোহর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের ওই গ্রামের মো. জুয়েলের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় খেলতে খেলতে সবার অজান্তে শিশুটি পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা পুকুর থেকে উদ্ধার করেন। দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD