Logo

মেহেরপুরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
৪ জুন, ২০২৬, ১৭:২১
মেহেরপুরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার ওলিনগর এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের বাসিন্দা ও ইজিবাইকচালক আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মাহিম উদ্দীনের চার বছর বয়সী মেয়ে আফরিন এবং মাহিম উদ্দীনের নাতি, যশোরের ঝিকরগাছা উপজেলার সজিব হোসেনের ছেলে আকবার (১০)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিম উদ্দীন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে গ্রামের আরিফুল ইসলামের ইজিবাইকযোগে বামন্দীর দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি ওলিনগর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। 

পরে স্থানীয়রা আহত ইজিবাইক চালক আরিফুলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শিশু আফরিন ও আকবারকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আকবর আলী।

বিজ্ঞাপন

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক উদ্ধার করে থানায় নিয়ে গেছে। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পলাতক ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD