দৌলতদিয়া ফেরীঘাটে আবারও পদ্মায় পড়ল বাস, হতাহতের আশঙ্কা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস ফেরিঘাটের পন্টুন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি নদীতে পড়ার সময় যাত্রী নামানো হচ্ছিল। এ কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাস নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান।
বিজ্ঞাপন
উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পল্টুনে ফেরিতে ওঠার সময় কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।








