Logo

হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, ওয়ার্ডবয় আটক

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
৫ জুন, ২০২৬, ১৭:২৭
হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, ওয়ার্ডবয় আটক
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের আল-মানার হাসপাতালের একটি কক্ষে ১১ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে ওয়ার্ডবয় রিমন হোসেনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুন) সকালে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষে। খবর পেয়ে রাতেই পুলিশ অভিযুক্তকে আটক করে। রিমন হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের মজুপুর এলাকার মো. সেলিমের ছেলে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী কিশোরের মা জানান, তাদের বাড়ি হাসপাতালের পাশেই। বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে নামাজ পড়তে বের হয় এবং মাঝেমধ্যে হাসপাতালে টেলিভিশন দেখতে যায়। সেখান থেকে ওয়ার্ডবয় রিমন তাকে কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে। ছেলে চিৎকার করলেও পরে হাসপাতাল থেকে বের হয়ে বন্ধুদের কাছে ঘটনাটি জানায়।

তিনি আরও বলেন, “আমি এ ঘটনায় মামলা করব। রিমনের বিচার চাই। যাতে ভবিষ্যতে আর কেউ এমন ঘটনা ঘটাতে না পারে, সেজন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

বিজ্ঞাপন

পুলিশ পরিদর্শক ঝলক মোহন্ত বলেন, “হাসপাতালের তৃতীয় তলায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ওয়ার্ডবয়কে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD