মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার

মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রাব্বিন আহমেদ রাব্বি (পিতা: মো. কবির মিয়া)। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
শনিবার (৫ জুন) সদর থানাধীন ২ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি সোনাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুন মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডস্থ আল-ফালাহ হাসপাতালের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানারসহ বিক্ষোভ মিছিল করে বিভিন্ন স্লোগান দেন। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।
উক্ত মামলার এজাহারভুক্ত আসামি হিসেবেই রাব্বিন আহমেদ রাব্বিকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
সদর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, এ পর্যন্ত মামলায় মোট চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।








