Logo

ব্রহ্মপুত্র নদীর পাড়ে ২৪ লাখ টাকার গাঁজা উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৬ জুন, ২০২৬, ১৭:৫১
ব্রহ্মপুত্র নদীর পাড়ে ২৪ লাখ টাকার গাঁজা উদ্ধার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে নগরীর কাঠগোলা বাজার সংলগ্ন গলগন্ডা কবরস্থানের পেছনে ব্রহ্মপুত্র নদীর তীর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা।

বিজ্ঞাপন

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদকের চালানটির মালিক ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে পুলিশের এমন সফল অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ কঠোরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD