প্রধানমন্ত্রীর সফরের দিনেই বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনেই জেলার ডুমুরিয়া উপজেলায় তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার একটি চায়ের দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত তরিকুল ইসলাম শেখ ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে ডুমুরিয়া উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় গফফারের চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার সময় তরিকুল দোকানটির ভেতরে বসে ছিলেন।
এ সময় কয়েকজন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তরিকুল। হামলার পরপরই দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায় বলে জানা গেছে।
বিজ্ঞাপন
তবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কী কারণে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের পরিচয় জানতে তদন্ত প্রয়োজন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনেই স্থানীয় বিএনপি নেতার ছেলেকে প্রকাশ্যে গুলি করে হত্যার এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে প্রধানমন্ত্রীর সফরের কোনো সম্পর্ক রয়েছে, এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।








