Logo

নাচোলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
৯ জুন, ২০২৬, ১৩:০৭
নাচোলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর রেলস্টেশনের অদূরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জুন) সকালে নেজামপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মের উত্তরে রেললাইনের ৩০৮/২ নম্বর পিলারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে রহনপুর থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেনের এক টিকিট পরীক্ষক (টিটি) রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ও রেলওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশীষ সরকার জানান, নেজামপুর রেলস্টেশনের নিকটবর্তী রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD