Logo

মির্জাপুরে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার ২

profile picture
উপজেলা প্রতিনিধি
মির্জাপুর, টাঙ্গাইল
১০ জুন, ২০২৬, ১৯:৫৬
মির্জাপুরে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড ও ত্রিমোহন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (৪৮) এবং উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রাব্বি সাদ (২৫)।

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃতরা মামলার এজাহারভুক্ত আসামি নন। তবে তদন্তে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে পুলিশ ও ছাত্র-জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের ছররা গুলিতে উপজেলার গোড়াই লালবাড়ি গ্রামের হিমেল নামে এক তরুণ আহত হন।

বিজ্ঞাপন

এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগের নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলার তদন্তে তাদের নাম উঠে আসায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD