কোম্পানীগঞ্জে কৃষি অফিসের আয়োজনে বর্ণাঢ্য পার্টনার কংগ্রেস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান এর সভাপতিত্বে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক কৃষিবিদ অশীষ কুমার কর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার মোঃ বেলাল হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দিদার হোসেন। উপজেলা মৎস অফিসার আশ্রাফুল ইসলাম সরকার।
বিজ্ঞাপন
এ সময় উপজেলা সমবায় অফিসার স্মৃতি প্রভা নন্দী, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার তাজ উদ্দিন সম্রাট,উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু,যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সুমনসহ পার্টনার কংগ্রেসের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পার্টনার কংগ্রেস হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় আয়োজিত কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ধরনের মিলনমেলা, প্রশিক্ষণ ও আলোচনা সভা।








