Logo

ধর্মপাশা-গাছতলা সড়ক বেহাল, দুর্ভোগে দুই লাখ মানুষ

profile picture
উপজেলা প্রতিনিধি
ধর্মপাশা, সুনামগঞ্জ
১৪ জুন, ২০২৬, ১৩:১৮
ধর্মপাশা-গাছতলা সড়ক বেহাল, দুর্ভোগে দুই লাখ মানুষ
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা-গাছতলা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। ১০ কিলোমিটার পাকা সড়কের পুরো অংশজুড়েই রয়েছে ভাঙাচোরা, ছোট-বড় অসংখ্য গর্ত ও বিভিন্ন স্থানে ধস।

বিজ্ঞাপন

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, ধর্মপাশা-মধ্যনগর সড়কের দৈর্ঘ্য ২০ কিলোমিটার। এর মধ্যে ধর্মপাশা-গাছতলা অংশের ১০ কিলোমিটারই বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে।

স্থানীয়রা জানান, সড়কটি বেহাল হওয়ায় ধর্মপাশা সদর, সেলবরষ, পাইকুরাটি, মধ্যনগর, চামরদানী, বংশীকুণ্ডা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। যানবাহন চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, পাশাপাশি নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ।

বিজ্ঞাপন

গাছতলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এমদাদ মিয়া বলেন, সড়কের খারাপ অবস্থার কারণে মালবাহী যানবাহন চলাচল কমে গেছে। এতে পণ্য পরিবহন খরচ বেড়েছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।

স্থানীয় জনপ্রতিনিধিরাও সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। তারা বলেন, সড়কটি এখন মানুষের জন্য ভোগান্তির পাশাপাশি অনেকটা মরণফাঁদে পরিণত হয়েছে।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় জানান, সড়কটি দ্রুত সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে।

বিজ্ঞাপন

সওজ নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মাহমুদ সালেহীন জানান, ধর্মপাশা-গাছতলা সড়কের ১০ কিলোমিটার অংশের সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD