Logo

সদরপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত কর্মশালা

profile picture
উপজেলা প্রতিনিধি
সদরপুর, ফরিদপুর
১৬ জুন, ২০২৬, ১৬:৫৩
সদরপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত কর্মশালা
ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে ‘সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে সদরপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প খরচে ও দ্রুত সময়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়ে নিষ্পত্তির মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি আদালতের ওপর চাপও কমাচ্ছে।

তারা আরও বলেন, গ্রাম আদালত সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বিজ্ঞাপন

কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সুপারিশ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প দেশের বিভিন্ন উপজেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD