Logo

নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
কেন্দুয়া, নেত্রকোণা
১৮ জুন, ২০২৬, ১৩:৩৪
নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
ছবি : এআই দিয়ে তৈরি

নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলার কেন্দুয়া ও মদন উপজেলায় এসব ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জেলার কেন্দুয়া উপজেলায় বজ্রপাতে নিহত দুজন হলেন—শামসুল হুদা (৫৫) ও আশরাফুল ইসলাম (২৫)। নিহত শামসুল হুদা উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে এবং আশরাফুল ইসলাম ডাউকি গ্রামের বেদেনা আক্তারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার মোড়াইল বিল ও সান্দিকোনা গ্রামের খালপাড়ে পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, সকালে শামসুল হুদা মাছ ধরতে মোড়াইল বিলে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে, আশরাফুল ইসলাম সান্দিকোনা গ্রামের খালের পাশে বজ্রপাতে মারা যান।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, মদন উপজেলায় বজ্রপাতে মারা গেছেন রাজিব মিয়া (২৪) নামে এক ইটভাটা শ্রমিক। তিনি উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে রাজিব বাড়ির সামনে বৃষ্টির মধ্যে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পৃথক ঘটনায় তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD