Logo

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, ফাঁসির দাবি

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১৮ জুন, ২০২৬, ১৬:০১
শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, ফাঁসির দাবি
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জাকিয়া জান্নাতকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আনোয়ার হোসেনের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা এলাকায় কালাপুর ইউনিয়নসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা শিশু ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযুক্ত আনোয়ার হোসেনের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ জরুরি। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত না হলে সমাজে এ ধরনের অপরাধ আরও বাড়বে।

উল্লেখ্য, গত ১৬ জুন সকালে কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD