Logo

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল ২০২৬ (সিজন-২)’

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১৮ জুন, ২০২৬, ১৬:২৩
শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল ২০২৬ (সিজন-২)’
ছবি: সংগৃহীত

চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ‘হারমোনি ফেস্টিভ্যাল ২০২৬ (সিজন-২)’।

বিজ্ঞাপন

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ উৎসবের মাধ্যমে সিলেট বিভাগের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরা হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজনে সহযোগিতা করছে মৌলভীবাজার জেলা প্রশাসন ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

উৎসবের তিন দিনে মনিপুরী, খাসিয়া, চাকমা, গারো, চা শ্রমিকসহ ২৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের ঐতিহ্যবাহী খাবার, পণ্য ও সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরবেন। পাশাপাশি থাকবে বিভিন্ন প্রদর্শনী স্টল।

আগামীকাল শুক্রবার (১৯ জুন) ফুলছড়া চা বাগান মাঠে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম, এমপি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আবদুর রউফ, এনডিসি। সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, বর্ষাকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসব দেশি-বিদেশি পর্যটকদের জন্য অনন্য অভিজ্ঞতা তৈরি করবে। এতে নৃগোষ্ঠীগুলোর লোকজ সংস্কৃতি, শৈল্পিক কারুকাজ ও ঐতিহ্য তুলে ধরা হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ বলেন, হারমোনি ফেস্টিভ্যাল ঐতিহ্য ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করবে।

বিজ্ঞাপন

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, এ উৎসব এ অঞ্চলের বহুজাতিক সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবে।

উৎসবকে ঘিরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকায় ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আয়োজকরা আশা করছেন, এ আয়োজন পর্যটন শিল্পের বিকাশে নতুন মাত্রা যোগ করবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD