তাড়াশে সাবেক ছাত্রনেতা হাসান ইকবাল শহিদের স্মরণে শোকসভা

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মরহুম হাসান ইকবাল শহিদের রূহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২০ জুন) সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে ৯০ দশক ও পরবর্তী জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে পরিণত হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ভিপি শরিফুল ইসলাম আলমের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন মাহবুবের আহ্বানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
বিজ্ঞাপন
শোকসভায় বক্তারা মরহুম হাসান ইকবাল শহিদের রাজনৈতিক জীবন, নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, হাসান ইকবাল শহিদ ছিলেন একজন সাহসী, আদর্শবান ও কর্মীবান্ধব নেতা। ছাত্ররাজনীতির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স. ম. আফছার আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক এফ. এম. শাহ আলম, সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, মরহুম হাসান ইকবাল শহিদ ছিলেন একজন আদর্শবান, ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিক। দলের সংকটময় সময়ে এবং ছাত্ররাজনীতিকে গতিশীল করতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়ে দল অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে।
তিনি আরও বলেন, হাসান ইকবাল শহিদের আদর্শকে ধারণ করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই তাঁকে সত্যিকার অর্থে স্মরণ করা সম্ভব।
বিজ্ঞাপন
শোকসভা শেষে মরহুম হাসান ইকবাল শহিদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।








