Logo

সাভারে বজ্রপাতে তিনজনের মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
সাভার, ঢাকা
২১ জুন, ২০২৬, ১৯:৪৮
সাভারে বজ্রপাতে তিনজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) দুপুরে উপজেলার বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন জানান, দুপুরে কয়েকজন ব্যক্তি মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজন মারা যান।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথে তারও মৃত্যু হয়। পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD