Logo

রাঙামাটি লেকার্সে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

profile picture
জেলা প্রতিনিধি
রাঙ্গামাটি
২৯ জুন, ২০২৬, ১৬:০৪
রাঙামাটি লেকার্সে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
ছবি: সংগৃহীত

“বিদায় মানেই শেষ নয়, নতুন স্বপ্নের সূচনা—অধ্যবসায়ে আসুক সাফল্যের ঠিকানা”—এই প্রত্যয় নিয়ে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষা-২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. শরীফুল ইসলাম, এইসি। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, বিদায়ী শিক্ষার্থী এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

লেকার্সের অডিটোরিয়ামে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয় এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণ ও অনুভূতি প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রভাষক স্মরণিকা দাশ। এরপর আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মেজর মো. শরীফুল ইসলাম, এইসি বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধ ধারণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং আসন্ন পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য কামনা করেন।

বিজ্ঞাপন

পরে বিদায়ী শিক্ষার্থীদের সঙ্গে স্মৃতিময় মুহূর্ত ধরে রাখতে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD