Logo

পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত

profile picture
উপজেলা প্রতিনিধি
দুমকি, পটুয়াখালী
৩০ জুন, ২০২৬, ১৫:৩৬
পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৯ জুন) রাত ৮টায় বিজয়-২৪ হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান।

বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম. জহুরুল হক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জনি, এ এইচ এম সামিউল হাসান ও মো. জামিউল রিয়ন।

অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়। পরে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে ফল উপভোগ করেন। এতে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

বিজ্ঞাপন

ফল উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD