বড়কান্দাকে আধুনিক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন বানাতে চান হাসান মাহমুদ রুবেল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন বিশিষ্ট সমাজসেবক ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি হাসান মাহমুদ রুবেল। এলাকার সর্বস্তরের মানুষের ভাগ্য উন্নয়ন এবং বড়কান্দাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বিজ্ঞাপন
হাসান মাহমুদ রুবেল বলেন, আমি বড়কান্দা ইউনিয়নের প্রতিটি মানুষের সুখে-দুঃখে অবিরত পাশে থাকতে চাই। অবহেলিত এই জনপদকে একটি আধুনিক, ডিজিটাল ও জবাবদিহিমূলক মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমি যুবসমাজকে সাথে নিয়ে কাজ করব।
নির্বাচনী মাঠের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, হাসান মাহমুদ রুবেল দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। মহামারী কিংবা যেকোনো দুর্যোগে তাকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে দেখা গেছে। ফলে আসন্ন নির্বাচনে তরুণ এই প্রার্থীকে নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বিজ্ঞাপন
বড়কান্দা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়নে তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।
নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে হাসান মাহমুদ রুবেল ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে বড়কান্দাবাসী সঠিক ও যোগ্য প্রার্থীকে বেছে নিয়ে ইউনিয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।








